ভালোবাসার মানুষের সাথে প্রথমবার ডেটে যাবার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম

ভালোবাসার মানুষের সাথে প্রথমবার ডেটে যাবার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো

লাইফ স্টাইলভালোবাসার মানুষটির সাথে দেথা করতে সবার আগ্রহ বেশী থাকে তবে প্রেমিক/প্রেমিকার সাথে প্রথমবার ডেটে যাবার সময়ে সবার মাঝেই একটা শিহরণের অনুভূতি কাজ করে। অনেকেই এটা নিয়ে খুব বেশি চিন্তিত থেকে মাথা গরম করে ফেলেন। কেউ বা আবার এটা নিয়ে মোটেই কোনো প্রস্তুতি নেন না ফলে ডেটের সময়ে হযবরল হয়ে যায়। এই কারণে ডেটের আগেই কিছুটা প্রস্তুতি নেওয়া খুবই জরুরী।

ডেটের আগে প্রস্তুত হবার জন্য খুব বেশি সময়ের দরকার পড়ে না। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই কিছু প্রস্তুতি নেওয়া হয়ে যায় বলে জানা যায় Elite Daily থেকে। এই এক ঘন্টার প্রতিটি মিনিট চিন্তাভাবনা করে ব্যয় করটা ভালো। প্রস্তুতু নিলেই যে সেই মানুষটি আপনাকে পছন্দ করে ফেলবে এমন নয়। কিন্তু একেবারেই প্রস্তুতি ছাড়া যাবার চাইতে প্রস্তুতি নেওয়া ভালো।

দেখে নিন নারী-পুরুষ উভয়েই ডেটে যাবার আগে ঝটপট কী কী প্রস্তুতি নিতে পারেন-

১) নিজেকে সাজিয়ে-গুছিয়ে নিন

শাওয়ার করুন ডেটের আগে। শাওয়ারের আগে একটু হালকা ব্যায়াম করে নিতে পারেন এতে শরীরে রক্ত চলাচল হবে, শরীরটা ঝরঝরে লাগবে। মুখ ভালো করে পরিষ্কার করে নিন। ছেলেরা শেভ করে নিন। দাড়ি থাকলে ট্রিম করে নিন। ব্যবহার করুন ভালো কোনো পারফিউম/কলোন।

নারী-পুরুষ উভয়েই ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে ত্বক প্রাণবন্ত দেখাবে। নারীরা মেকআপ করতে পারেন তবে তা যেন বেশি উৎকট এবং মেকী মনে না হয়। আর অবশ্যই দাঁত যেন ঝকঝকে সাদা থাকে তার দিকে লক্ষ্য রাখুন। এতে আপনার হাসিটা খুবই আকর্ষণীয় লাগবে। আর প্রথম ডেটে আপনাকে আকর্ষণীয় লাগাটাই জরুরী। আগে দর্শনধারী, পরে গুণবিচারী, এটা মনে রাখুন।

২) গান শুনুন

ডেটের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাটা জরুরী। এ কারণে হালকা এবং চটুল ধাঁচের গান শুনতে পারেন। ভুল কোনো গান বেছে নেবেন না যেন। দেখা যাবে বিরহের কোনো গান শোনার ফলে ডেটের পুরো সময়টাই আপনি নিজের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কথা ভেবে যাচ্ছেন।

৩) দরকারি কিছু জিনিস নিয়ে নিন

ডেটে যাবার সময়ে পুরুষেরা পকেটে করে নিয়ে নিতে পারেন গাম বা মিন্ট। নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে এটি কার্যকর। কারো খুব ঠোঁট ফাটার সমস্যা থাকলে তারা নিতে পারেন চ্যাপস্টিক। আর বাংলাদেশে এটা প্রচলিত নয়, তবে পাশ্চাত্যে ডেটের সময়ে পুরুষের পকেটে আরও একটি জিনিস থাকে আর তা হলো কনডম। মোটামুটি এই তিনটি জিনিস পকেটে থাকলেই হয়।

নারীরাও রাখতে পারেন এই তিনটি জিনিস। এর পাশাপাশি থাকতে পারে টিস্যু, ডিওডোরেন্ট, লিপস্টিক, ফেস পাউডার, কাজল পেন্সিল এবং মাসকারা।
এ ছাড়াও রাখতে পারেন অ্যালার্জির ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, মোবাইল ফোনের চার্জার ইত্যাদি।

৪) যথেষ্ট টাকা রাখুন সাথে
ডেটে গেলেন। এরপর রেস্টুরেন্টে বিল দেবার সময়ে দেখলেন আপনার কাছে যথেষ্ট টাকা নেই। এখন? বিব্রতকর এই পরিস্থিতি এড়াতে যথেষ্ট টাকা সাথে নিন, আপনি নারী হোন অথবা পুরুষ। সাথে নিতে পারেন ক্রেডিট বা ডেবিট কার্ড, এতে ঝামেলা কম। টাকা নিলে মনে করে বড় নোট নিন, যাতে ওয়ালেট ঝেড়ে-পুঁছে একগাদা খুচরো বের করে বিল দিতে না হয়। সেটা আপনার কাছেই খারাপ লাগবে।

৫) আগের দিন রাত্রে ভালো ঘুমান

আগের দিন রাত্রে ভালো করে ঘুমিয়ে নিলে ডেটের সময়ে ক্লান্ত লাগবে না নিজেকে। এতে আপনার মনটাও ফুরফুরে থাকবে, চেহারাটাও থাকবে ফ্রেশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline