অতিরিক্ত অর্থ ফেরতের দাবীতে ছাত্রলীগের অবস্থান কর্মসূচী

শনিবার, ১৪ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

final-4চট্রগ্রাম : আদালতের নির্দেশিত নিয়ম না মেনে এস.এস.সি পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের নামে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারী বিদ্যালয়য়ে অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

শনিবার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মোট ১৪ টি বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরতের দাবীতে জানান ছাত্রলীগের নেতারা।

বিভিন্ন বিদ্যালয়ের বক্তব্যে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, নগরীর প্রতিটি বিদ্যালয় পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এই দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে লুন্ঠিত টাকা ফেরত না দিলে বিদ্যালয়ে বিদ্যালয়ে অবস্থান কর্মসূচীসহ আগামীতে অবরোধের কর্মসূচীতে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

দিনের শুরুতে নগরীর বারেক মিয়া বহুমুখী বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিদ্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।

অন্য স্কুলগুলোর মধ্যে রয়েছে, খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়, প্রবর্তক বিদ্যাপীঠ, সারমন স্কুল এন্ড কলেজ, ফিরোজশাহ গার্লস স্কুল, জেলা পরিষদ বিদ্যাবতী স্কুল, বটতলা রাজা জিন্নাত স্কুল, দারুল ইরফান একাডেমী, মানারাত রেসিডেন্সিয়াল স্কুল, ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানিয়েছেন, নগর ছাত্রলীগের দাবীর মুখে নগরীর বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু পরীক্ষার্থীর কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline