প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের ঘোষণা

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

hasinaবিশেষ সংবাদ : প্যারিস যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিলো তার।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এই সফরের লক্ষ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্যারিসে ধারাবাহিক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ও দেশটিতে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে জানানো হবে বলেই নিশ্চিত করে সূত্রটি।

এর আগেই প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ব্রিফিং করতে রোববার বিকেল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline