সালমানের কাছে ধর্ষিতা নারীর ১৫ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

ctgbarta24.com

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-06-27  04:09:35 AM BdST

160627041323_salman_khan

বলিউড তারকা সালমান খানের কাছে ১৫ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতে ধর্ষিতা এক নারী।

সালমান খান সম্প্রতি নিজেকে ‘ধর্ষিতা নারী’র সঙ্গে তুলনা করার পর ধর্ষণের শিকার হওয়া এই নারী তার কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছেন।

ধর্ষণের শিকার ওই নারী এক বিবৃতিতে বলেছেন, তার জীবনে যা ঘটেছে সেটার জন্যে তিনি এখনও আতঙ্কের মধ্যে আছেন। আর সম্প্রতি অভিনেতা সালমান খানের এধরনের বক্তব্যে তিনি আবারও অশান্তির শিকার হয়েছেন। এর ক্ষতিপূরণ হিসেবে সালমানের কাছে তিনি ১৫ লাখ ডলার দাবি করেছেন।

সম্প্রতি সালমান সাংবাদিকদের বলেছিলেন, ছবির শ্যুটিং-এর কাজ এতো বেশি কষ্টকর যে মাঝে মাঝে তার নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়।

Salman Khan

সালমান খানের ওই মন্তব্যের পর সারা ভারতেই এর তীব্র সমালোচনার ঝড় শুরু হয়। পরে অবশ্য এই বেফাঁস মন্তব্য করার পরপরই তা প্রত্যাহার করে নিয়েছিলেন সালমান। কিন্তু অনেক গণমাধ্যমে তার এই মন্তব্য প্রচারিত হয়।

টুইটারে তখন ‘ইনসেনসিটিভ সালমান’ হ্যাশটাগে অনেকে তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

পাল্টা ‘সালমান মিসকোটেড’ হ্যাশটাগে অবশ্য অনেকে তার সমর্থনে এগিয়ে এসেছেন এই বলে যে, তিনি এই মন্তব্য প্রত্যাহার করার পরও তা অনেক গণমাধ্যম প্রচার করেনি।

ভারতে জাতীয় মহিলা কমিশন তাকে ক্ষমা চাওয়ার জন্যে সময়ও বেঁধে দিয়েছিলেন।

কমিশন থেকে বলা হয়েছিলো, সালমান খান যদি আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চায়, তার বিরুদ্ধে সমন জারি করার উদ্যোগ নেবেন তারা। সেই উদ্যোগ তারা নিয়েছেন কীনা সেটা জানা যায়নি।

সালমান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন। তার পরবর্তী ছবি ঈদে মুক্তি পেতে যাওয়া ‘সুলতানে’ তিনি মুষ্টিযোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মুক্তির আগেই হিট ‘সুলতান’ বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৬ জুলাই ২০১৬ ঈদের আগের দিন মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি সুলতান। বলিউড তারকা সালমান খান ...
বিয়ে করার জন্য আর তর সইছে না সালমানের! সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 24 Jun 2016  07:28:50 PM Friday।। বিনোদনবার্তা২৪ ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান কথিক প্রেমিকা ল...
আমির কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না? সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 22 Jun 2016   09:46:28 PM Wednesday।। বিনোদন বার্তা২৪: মিস্টার পারফেকশনিস্ট আমির খান অ্যাওয়ার্ড অনু...
‘উইন্ড অব চেঞ্জ’ বিশ্ব সংগীত দিবসের বিশেষ আয়োজন বিনোদন বার্তা ।  ২১ জুন ২০১৬ ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানের সেটে দেশ-বিদেশের কলাকৌশলিরা। ফ্রান্সে সর্ব প্রথম সং...
বাবা দিবসে নতুন গান ও মিউজিক্যাল ফিল্ম... বাবা দিবসে নতুন গান ও মিউজিক্যাল ফিল্ম রবিবার (১৯ জুন) আজ বিশ্ব বাবা দিবস উপলক্ষে গানচিল মিউজিক প্রকাশ করছে বেশকিছু নতুন গান। বাবাকে নিয়ে তৈরি করে...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply