বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ৬ জুলাই ২০১৬
বলিউড তারকা সালমান খান অভিনীত চলচ্চিত্র ‘সুলতান’ পাকিস্তানে বেশ সাড়া ফেলেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মুক্তির আগেই পাকিস্তানে ‘হিট’ ছবিটি।
ঈদের সময় হলিউডের চারটি ও পাকিস্তানের দুটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও সব ছাপিয়ে আলোচনায় ‘সুলতান’।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ বছরের অন্যতম বাণিজ্য সফল ছবির হতে পারে। এমনকি গত বছর পাকিস্তানি সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘জাওয়ানি ফির নেহি আনি’-কে ছাড়িয়ে যেতে পারে।
চলচ্চিত্র প্রদর্শক নাদিম মান্দিওয়ালা জানান, পাকিস্তানের যেসব প্রেক্ষাগৃহে সুলতান দেখানো হবে সেগুলোর ৫ দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। সুলতান-এর সঙ্গে এ সময় প্রতিযোগিতায় থাকছে হলিউডের ছবি, ‘ফাইন্ডিং ডরি’, ‘আইস এজ: কলিসিওন কোর্স’, ‘দ্য লিজেন্ড অব টারজান’ ও ‘দ্য সিক্রেট লাইফ অব পেটস’। সঙ্গে থাকছে উর্দু ছবি, ‘সাওয়াল সো ক্রোর কা’ ও ‘ব্লাইন্ড লাভ’।
জিও ফিল্মস-এর প্রতিনিধি মোহাম্মদ নাসির জানান, এই ঈদের বেশ কিছু মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে সুলতান-ই সবচেয়ে লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের রেকর্ড ভেঙে যেতে পারে।
গত বছর ঈদের তিন দিনে ‘জাওয়ানি ফির নেহি আনি’ ৭৪.৫ মিলিয়ন রুপি আয় করেছিল। ছবিটি ঈদেরদিন মুক্তি পাচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।



You must log in to post a comment.