সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৬ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানি একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেনের ৭৬ তম জন্মদিন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ এবং সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আজ সন্ধ্যায় যথাযোগ্য মর্যাদায় তাঁর বাসভবনে পালিত হয়।
জন্মদিন উপলক্ষে প্রফেসর ড. অনুপম সেনের বাসভবনে আলোচনা সভা, কেক কাটা হয়। সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম।
এতে আলোচনা করেন, চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্রের সাধারন সম্পাদক কবি আসিফ ইকবাল, সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামীযুবলীগের সদস্য তানভীর আহমদ রিংকু, কবি সজল দাশ, রাশেদুল আরেফিন জিসান, রাশেদ মাহমুদ পিয়াস, ইমতিয়াজ উদ্দিন সায়মন, মো. ফারুক আজম সহ অন্যরা।
জন্মদিনের শুভেচ্ছার জবাবে প্রফেসর ড. অনুপম সেন বলেন, যতদিন বেঁচে থাকব ততদিন দেশ ও জাতির স্বার্থে কলম ধরব কথা বলব। কোন ধরনের হুমকি ধমকি ও প্রান নাশের ভয় আমি করিনা। আমি সদায় সর্বদা মুক্তি যুদ্ধের চেতনায় সত্য কথা বলে যাব। আমি জানি জঙ্গী ও সন্ত্রাসীরা আমার চলার পথের অন্তরায় তবুও সবাইকে জয় করে জীবন অতিবাতি করতে চাই।
তিনি বলেন, আমি কাপুরুষ নয়, বীরের বেশে চলছি এভাবে চলতে থাকব। তিনি তার জন্মদিনের যারা শুভেচ্ছা জানাতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, ড. অনুপম সেনের ন্যায় একজন জ্ঞানী মানুষ আছেন বলেই বাংলাদেশের সুনাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রফেসর ড. অনুপম সেন শুধু সমাজ বিজ্ঞানী নয় সুশিল সমাজের প্রতিনিধি, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। তাঁর হাত ধরে বাংলাদেশের অসংখ্য গুনিজন ও শিক্ষাবিদ দেশ ও বহিঃবিশ্বে সুখ্যাতি ও আলোকিত করে যাচ্ছে।
তিনি ড. অনুপম সেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



You must log in to post a comment.