ভ্রাম্যমান আদালতের অভিযানে স্কুল ফিডিং এর ১৫০০ খাবারের প্যাকেট জব্দ

ctgbarta24.com

মঙ্গলবার, ২৮ জুন ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

f1নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে দরিদ্র পীড়িত এলাকার ছাত্র/ছাত্রীদের জন্য সরকার কর্তৃক সরবরাহকৃত স্কুল ফিডিং এর১৫০০ খাবারের প্যাকেট জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, ম্যাজিস্ট্রেট ইশতিয়াক ও ম্যাজিস্ট্রেট হাসান নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে দারিদ্র্য পীড়িত এলাকার অতি দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য সরবরাহকৃত বিনামূল্যের স্কুল ফিডিং প্রোগ্রামের খাবার অবাধে বিক্রি হচ্ছিল রিয়াজউদ্দিন বাজারে।সরকারের এই অতি গুরুত্বপূর্ণ প্রগ্রাম আজ কিছু মানুষের লোভের কারনে সুফল থেকে বঞ্চিত হচ্ছে।আজ রিয়াজ উদ্দিন বাজারে অভিযানে চালিয়ে ১৫০০ প্যাকেট খাবার জব্দ করা হয়।এবং ৬ ব্যবসায়ীর প্রত্যেককে ৫০০০০ হাজার করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য,গতকাল বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন আরও বলেন, ”এক ফেরিওয়ালা ফেরী করে এই খাবার বিক্রি করছিলেন।খাবারের গায়ে সরকারি লোগো দেখে তার সন্দেহ হয়। পরে আমি নিজে তদন্ত চালিয়ে এসব দোকান চিনে রেখে ছিলাম যাতে অভিযান চালিয়ে এসব আটক করতে পারি” ।

 

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ছাত্রলীগের দখল খেলার গুলাগুলিতে অস্তির চট্টগ্রাম কলেজ... নিউজ ডেস্ক ।  ২ আগস্ট ২০১৬ নগরীর দুই শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ গত ত্রিশ বছর ধরে শিবির নিয়ন্ত্রণাধীন থাকাকালীন শিবির-ছাত্র...
এক মাসের মাথায় বিকল সোনার বাংলা এক্সপ্রেস... সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক চট্টগ্রাম-ঢাকা রুটে গত শুক্রবার থেকে একটি এসি বগি ছাড়াই চলাচল করছে নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। নতুন ট্রেনটি উদ...
সিজেকেএস কারাতে কমিটির সাথে মেয়র নাছিরের মতবিনিময়... সিটিজি বার্তা২৪ নিউজ ডেস্ক সোমবার, ১ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সাথে সি...
পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টি নন্দন ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকতকে দৃষ্টি নন্দন ও আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হ...
ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন সিটি মেয়র... 'বর্জ্য পরিবহন ও সংগ্রহে পিকআপ দিলেন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর' সোমবার, ১ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন -এর চট্টগ্রাম নগরীকে ক্ল...



Translate »