আফসানা জেরিন খান, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১১ জুন ২০১৬

রাজনৈতিক দলীয় নেতাদের সম্মানে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামোনা করে বিশেষ মোনাজাত।
ঢাকা: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে ইফতার করেছেন।
আজ শনিবার (১১ জুন) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপার্সন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আমন্ত্রণ জানানো হলেও দলটির কেউ ওই ইফতারে যাননি।

জাতীয় পাটির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ খালেদা জিয়ার ইফতার মাহফিলে যোগ দেন।
এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও ইফতারে অংশ নেন।
বিএনপির নেতাদের বাইরে মূলত বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত দলগুলোর নেতারা ইফতারে যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৭মিনিটে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলে এসে উপস্থিত হন।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামোনায় বিশেষ মোনাজাত করা হয়।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি প্রমুখ ইফতারে উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
