বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের
সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৬ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বড় ছেলে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শেখ কামাল এর ৬৮ তম জন্মদিন ও ৬৭ তম জন্মবার্ষিকী ৫ আগষ্ট ২০১৬ খ্রি. শুক্রবার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আয়োজনে ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়। ১৯৭৫ সনের ১৫ আগষ্ট ২৬ বছরে নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হন শেখ কামাল।
অসাধারন প্রতিভাবান শেখ কামালের জন্মদিনে মিলাদ মাহফিল, বিশেষ মেনাজাত, জন্মদিনের কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ।
বাদে আছর কদম মোবারক এতিম খানায় এতিমদের সাথে নিয়ে শেখ কামালের জন্মদিন পালিত হয়। প্রায় ২ শত এতিমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, আরো আলোচনা করেন সাবেক যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, সুমন দেবনাথ, সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস, মহানগর যুবলীগ সদস্য তানভীর আহমদ রিংকু, কবি আসিফ ইকবাল, মাওলানা আবুল কাশেম, ইমরান হোসেন জুয়েল, মাওলানা মুনসুর আলম, রাশেদ মাহমুদ পিয়াস, রাশেদুল আরেফিন জিসান, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সায়মুন সহ প্রমূখ।
প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন শেখ কামালের শিক্ষা জীবন, সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয় সহ তাঁর জীবন চরিত তুলে ধরে বলেন, শেখ কামালের মহান যুদ্ধে অবদান এবং যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশ পূর্নগঠন পুনর্বাসন সহ সমাজের পশ্চাদপদ জনগোষ্টির ভাগ্যোন্নয়ন ও সমাজ চেতনায় তার মঞ্চ নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনাব হেলাল উদ্দিন বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তি বাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসির দায়িত্ব পালন করেন শেখ কামাল।
তিনি বলেন, শেখ কামালের এম এ শেষ পর্বের পরীক্ষা শেষ না হতেই ১৯৭৫ সনের ১৫ আগষ্ট সাহাদাত বরণ করেন তিনি। জনাব হেলাল উদ্দিন শেখ কামালের স্মৃতি প্রজন্ম পরম্পরায় পৌঁছে দিতে বর্তমান প্রজন্মের প্রতি আহবান জনান।



You must log in to post a comment.