২৬০০ বোতল ফেন্সিডিল এবং ২টি প্রাইভেটকার সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

ctgbarta24.com

রবিবার, ০৩ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

চট্টগ্রাম নগরীর বন্দর এবং চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় পৃথক অভিযানে ২৬০০ বোতল ফেন্সিডিল এবং ২টি প্রাইভেটকার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানানো হয়।

শনিবার(২ জুলাই) গভীর রাতে প্রাইভেট কারসহ ফেন্সিডিল গুলো উদ্ধার করে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০২ জুলাই রাতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলী রোডস্থ উমেদ আলী সারেং বাড়ীর সম্মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়িটি (ঢাকা মেট্রো গ-১১-০৫২৯) আটক পূর্বক তল্লাশী করে ১২০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল, ৪টি সিমসহ আসামী মো সাইফুল ইসলাম (২৭), মো. খলিলুর রহমানকে (৩৯) গ্রেফতার করা হয় ।

madok fenci

অপর একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আরো একটি ফেন্সিডিলবাহী প্রাইভেট কার কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে।

পরবর্তীতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ফৌজদারহাট বে ভিউ ফিলিং স্টেশনের সম্মুখে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ীটি (ঢাকা মেট্রো গ-১১-৭৭২০) তল্লাশী করে ১৪০০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিমসহ আসামী মো মনির হোসেন (২১)গ্রেফতার করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম, নিউজ ডেস্ক ২০১৬-০৮-০৯,  মঙ্গলবার, ১০:৪৫ ঘন্টা হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ রাজধ...
গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন... গাজীপুর জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কাপাসিয়ায় স্কুলছাত্র সানাউল্লাহ হত্যার ১৫ বছ...
কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক মোঃ সেলিম, সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ নোয়াখালী কোম্পানীগঞ্জ ঃ উপজেলার চর পার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ মহিন উদ্দিন ...
কুষ্টিয়ায় প্রধান শিক্ষকসহ ২ শিক্ষককে হকিষ্টিক দিয়ে হামলা... সোমবার, ০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম   ঝিনাইদহ প্রতিনিধিঃকুষ্টিয়ার ইবি থানার আব্দালপুর ইউনিয়নের লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্র...
ঝিনাইদহে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ... সোমবার, ০৮ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদর উপজেলার খুলুল বেড়বাড়ী গ্রামে বিনা খাতুন নামের এক গৃবধুকে পিটিয়ে হত্যার অভিযো...