ব্রেকিং নিউজ

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৫

জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম

কক্সবাজার

কক্সবাজার ঃ কক্সবাজার শহরে প্রতিবেশীর স্ত্রীকে মারধর করতে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবু তাহের (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে আটক করেছে। এতে আহত হয়েছে নিহতের ছোট ভাই আবু তৈয়ব (১৫)।

কক্সবাজার সদর থানা পুলিশের এসআই মো. আশিকুর রহমান জানান, নিহত আবু তাহের এর এক প্রতিবেশী মো. জাহেদ (৩০) তার স্ত্রীকে প্রায় সময় মারধর করত। শুক্রবার রাতেও তার স্ত্রীকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তার স্ত্রী পালিয়ে প্রতিবেশী আবু তাহের এর বাসায় আশ্রয় নেয়। অভিযুক্ত জাহেদ ওখানে গিয়ে আবারো মারধর করতে চেষ্টা করলে আবু তাহের ও তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করে। এ সময় আবু তাহের ও তার ছোট ভাই আবু তৈয়বকে ছুরিকাঘাত করে জাহেদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে আবু তাহের মারা যায়। ঘটনার পরই পুলিশ ঘোনার পাড়ায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩জনকে আটক করে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

About admin