সিটিজিবার্তা২৪ ডট কমঃ প্রায় দু’মাসের চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ভারতের চেন্নাই থেকে দেশে ফিরেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি। ব্রেন টিউমারের অপারেশন করাতে গত ২৫ জুলাই তিনি চেন্নাই গিয়েছিলেন। দেশে ফেরার পর পরই ঈদুল আযহা হয় গত ২৫ সেপ্টেম্বর ২০১৫
তাই দীর্ঘদিন পরে তিনি সুস্থ হয়ে ঈদের আনন্দটা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। তার মেয়ে লামিয়া চৌধুরী ঈদের সেই আনন্দের, পরিবারের সঙ্গে খাওয়া দাওয়ার কিছু মূহুর্তর ছবি আপলোড দেন ফেসবুকে। ছবি গুলোতে হাস্যজ্জল দিতিকে দেখতে পাওয়া যায়। তিনি এখন সুস্থ আছেন। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে অভিনেত্রী দিতি’র প্রতি তার ভক্তদের ভালবাসা’র কোন কমতি নেই। এবং অভিনেত্রী দিতি এই কথাটি নিজেও স্বীকার করেছেন।
সুত্রপ্রিয়.কম
