মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর,২০১৫
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম
আগামীকাল পাকিস্তান মহিলা বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল মাঠে ।
করাচিতে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টি-২০ মুখোমুখি হবে সালমা খাতুনের দল। বাংলাদেশ সময় ১১টায় ম্যাচটি শুরু হবে।
এর আগে সোমবার করাচির বিমানবন্দরে নামতেই অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। ফুলেল অভিনন্দনের পর বাংলাদেশ দলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে ১৫ কিমি. দূরে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রথম দিন বিশ্রামে কাটানোর পর মঙ্গলবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শুকতারা-জাহানারারা।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাৎক্ষারকারে বাংলাদেশ অধিনায়ক সালমা বলেন, ‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং আরামে রয়েছি। এটা আমাদের দেশের মতোই। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য আমরা তৈরী। যদিও কাজটা খুব সহজ হবে না। কারণ তারা শক্তিশালী দল।’
পাকিস্তান সফরে দুটি টি-২০ ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে সালমা খাতুনের দল।
তারিখ ম্যাচ সময়
৩০ সেপ্টেম্বর প্রথম টি২০ সকাল ১১টা
১ অক্টোবর দ্বিতীয় টি২০ সকাল ১১টা
৪ অক্টোবর প্রথম ওয়ানডে ১০টা ৩০
৬ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ১০টা ৩০
