সোমবার,৫ অক্টোবর,২০১৫
সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম: জিএমবি গোপন আস্তানায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সামরিক শাখার প্রধানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজী নুর আহমদ টাওয়ারের নিচতলা থেকে তাদের আটক করা হয়।
সামরিক শাখার প্রধান মো. জাবেদ(২৪) ছাড়া আটক কৃত বাকি সদস্যরা হল জেএমবি সদস্য বুলবুল আহমেদ(২৬) মো. সুজন ওরফে বাবু(২৫), মাহবুব ও সোহেল।
চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান,তাদের কাছ থেকে নয়টি হ্যান্ড গ্রেনেড, ১২০ রাউন্ড গুলি, একটি পিস্তল ও ১০টি ছোরা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি সদস্য মাহবুব ও সোহেলকে আটক করা হয়। দুইজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়।









