পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় আটক ৪

ctgbarta24.com
Share

শনিবার,৩১ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

1438571742জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতদলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসীর হাতে গণপিটুুনিতে আহত ৪ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তি এলাকায় অবস্থান নেয়।এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এদিকে, এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে পুলিশ হেফাজতে তাদের সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, ডাকাত-পুলিশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। গণপিটুনিতে আহত ডাকাতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বান্দরবানে জলকেলীতে মাতোয়ারা তরুন-তরুণীরা... জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬ বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা তরুন-তরুণীরা বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে বাং...
পর্যটন বর্ষ ঘোষনাতেই সীমাবদ্ধ কক্সবাজার, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ বাংলাদেশের পর্যটকদের আকর্ষনীয় স্থান সুজাউদ্দিন রুবেল : বিদেশি পর্যটকদের আকিষ্ট করতে ব...
ছাত্রলীগের ৭ ক্যাডারকে অস্ত্রসহ আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ... নিউজ ডেস্ক, সিটিজিবার্তস২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ ছাত্রলীগের ৭ ক্যাডারকে অস্ত্রসহ আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ রাজশাহী : রাজশাহী মেডিকেল...
মহিউদ্দিন চৌধুরী নিজের মুজিব কোর্ট পরিয়ে দিলেন শাহজাহান চেয়ারম্যানকে... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ মহিউদ্দিন চৌধুরী নিজের মুজিব কোর্ট পরিয়ে দিলেন টেকনাফ সদর ইউপিতে নব নির্বাচিত চেয়া...
ফেনীতে ভূমিকম্পে হেলে পড়েছে ৪ তলা ভবন জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৩ এপ্রিল ২০১৬ ফাইল ছবি ফেনী : সারাদেশের মতো ফেনীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে জেলার কোথাও কোনো ...



Leave a Reply