শিরোনাম

                                                                                

জাসদ’র খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন

জাসদ’র খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়ি ম্যাপ

মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)’র জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরে স্থানীয় পর্যটন মোটেল মিলনায়তনে জাসদ কমিটি গঠন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে জাসদ’র নেতা কমল বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)’র স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, জাসদ চট্ট্রগাম মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী সংসদ সহ-সাধারণ সম্পাদক হাসান শহীদ রানা । এসময় জেলার জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে কমল বিকাশ চাকমাকে আহবায়ক এবং মো: আক্তার হোসেনকে সদস্য সচিব করে জেলা জাসদ এর ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে সাংসদ শিরিন আখতার বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ চেতনা লালন করে দেশকে সরকারে মাহাজোটের নেত্রী শেখ হাসিনা নেতৃত্বে ছাতার তলে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করা হবে। মানুষের মানবতাবোধ, আদর্শিক নীতিগত, প্রগতির দিকে এগিয়ে যাবো। আমরা চাইলে এই এলাকাতে অনেক ভাল সংগঠন করতে পারবো।

এসময় তিনি রাষ্ট্রপতির সাবেক উপদেষ্ঠা ও খাগড়াছড়ির সাবেক সাংসদ প্রয়াত শ্রী উপেন্দ্র লাল চাকমার মতো দ্বারে দ্বারে ও পাড়া-মহল্লায় গিয়ে জাসদকে গতিশীল করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের কাজ করার আহবান জানান এবং সেখানে উপেন্দ্র দা’র অনেক সহযোগী পাওয়া যাবে। পরে তিনি প্রয়াত জাসদ নেতার মহাজন পাড়াস্থ বাড়ী গিয়ে তার সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজনে ১৫-২৯ফ্রেব্রুয়ারী ২০১৬খ্রি: ২০১৬খ্রি: নারী উদ্দ্যোক্তা মেলা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠা কমিটির সদস্য মো: নুরুন্নবী চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাংবাদিক মাইন উদ্দিনসহ আরো অনেকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লার ক...
চন্দনাইশ বীর মুক্তিযোদ্ধাদের ওমর সুলতান ফাউন্ডেশনের টি-শার্ট হস্তান্তর... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ :  চন্দনাইশ উপজেলায় ওমর সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক যথাক...
নিখোঁজ হওয়ার সাত দিন পরে বাসায় ফিরেছেন জোহা... বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : নিখোঁজ হওয়ার সাত দিন পরে দিবাগত রাতে বাসায় ফিরেছেন তথ্য-প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা। মধ্যরাতে আই...
কক্সবাজারে নির্বাচনী হুমকি-ধমকি কোথায় গেল?... বুধবার, ২৩ মার্চ ২০১৬   কক্সবাজারে এতদিনের নির্বাচনী হুমকি-ধমকি এখন কোথায় গেল? ভোট ছিঁড়ে নেব, ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না, ওপেন টে...
টেকনাফে নজিরবীহিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন; আবারো আলোচনায় এমপি বদি... বুধবার, ২৩ মার্চ ২০১৬ মুহাম্মদ শামসুল হক শারেক আবারো আলোচনায় এমপি বদি টেকনাফের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবারো আলোচনার ঝড় তুললেন এমপি আব...



Leave a Reply