দঃ হালিশহরে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ছাড়া উচ্ছেদ হলে জীবন দিয়ে রক্ষার ঘোষনা

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

দঃ হালিশহরে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ছাড়া উচ্ছেদ হলে জীবন দিয়ে রক্ষার ঘোষনা

দঃ হালিশহরে অবস্থিত জেলে সম্প্রদায় এবং এলাকার ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন | ছবি: সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : পূর্ব কোন নোটিশ বা ঘোষনা না দিয়ে এভাবে সিটি আউটার রিং রোড প্রকল্প, ব্যবসায়ী জোন, চার লেইনের রাস্তা এবং উন্নয়ন (সিসি ওআরপি) নাম করণ করে বাপ দাদার ভ’-সম্পত্তি দখল করছে সিডিএ, সরকারের গৃহায়ন ও গনপূর্ত বিভাগ। ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ছাড়া উচ্ছেদ হলে জীবন দিয়ে রক্ষার ঘোষনা দিয়েছে দঃ হালিশহরস্থ মৎস্যজীবী সম্প্রদায় , জেলে সম্পদ্রায়, দীর্ঘদিন যাবত বসবাসরত এলাকাবাসী।

সু-দীর্ঘ ৪৫বছর যাবত কয়েক দফা উচ্ছেদ হয়ে বেড়ীবাধের নিচে আশ্রয় দিলে পরিবার পরিজন নিয়ে সমূদ্রের মাছ ধরে এবং দিন মজুরী করে কোনমতে দিনযাপন করছেন বলে সুনিল চন্দ্র জলদাশ(৬০) জানান। মৎস্যজীবী সম্প্রদায় , জেলে সম্পদ্রায়ের হাজার হাজার লোকেরা ৩মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় এক বিক্ষোভ সভা, প্রতিবাদি-মানব বন্ধন উচ্ছেদ প্রতিরোধেগণ অবস্থান কর্মসচি পালন করে । এসময় জেলে সম্পদ্রায়ের পারল দাশ, শিব নাথ দাশ, আলাদাশ, সুভাস ডুলি জলদাশ বলেন, সিডিএর চেয়ারম্যান সালাম সাহেব বারবার প্রতশ্রুতি দিয়েছেন-আপনাদের কে পূর্ণবাসন ছাড়া আমরা কাজ করবো না । কিন্তু এই প্রতশ্রুতি সিডিএর চেয়ারম্যান রাখতে পারেননি। তাই আমরা ও ঘোষনা দিচ্ছি নিজের জীবন দিয়ে হলেও অবৈধ উচ্ছদ প্রতিরোধ করবো । অস্থায়ি বসবাস রত বাসিন্দা ওমর ফারখ ও নুর উদ্দিন বলেন, জাইকা সিটি আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের জন্য ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন সহ ক্ষতিপুরন বাবদ প্রায় সাড়ে ৫হাজার কোটি টাকা দিলেও একটি প্রভাবশালী মহল সেন্ডিকেট করে এই অসহায় লোকদের পথে বসাতে চাচ্ছে ।

সাগর পাড়ে নিকটবর্তী ও সিইপিজেড কারখানার বদলতে এখানে হাজার হাজার লোকবাস করে। এদের জীবন-মরন সন্ধিক্ষণে ফেলে এউন্নয়ন কতটুকু যৌক্তিযুক্ত তা বিবেচনা করার জন্য সরকারের উচ্চ মহলের প্রতি বিশেষ অনুরোধ করেছেন মানব বন্ধন কর্মসূচিতে।আবার অনেনেই ক্ষতিপুরনের টোকেন/ পরিচয় বহি ফেলেও দীর্ঘ ৫/৬মাস পার হলেও কোন টাকা বা অনুদান পায়নি বলে গুরুতর অভিযোগ করেছেন ।

এ বিষয়ে পতেঙ্গা-ইপিজেড পূজা-জন্মাষ্টমী পরিষদেও সভাপতি কৃষ্ণপদ দাশ বলেন, জাইকা সিটি আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের অনেক আগে ৩৯,৪০.৪১,৩৭,৩৮এবং ২৬নং উত্তর হালিশহর (ওয়ার্ডের আংশিক) এলাকায় মতবিনিময় সভা করে ঘোষনা দিয়ে ছিলেন যে, পূর্ণবাসন ছাড়া কোন প্রকল্পই তারা কাজ করবেন না । কিন্তু এটির সাথে সিডিএর /গণপূর্ত বিভাগের উন্নয়ন কাজে বিস্তর অনিয়ম ও অসৎ পরিলক্ষিত হচ্ছে বলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিগত কয়েকদিন আগে সিডিএ থেকে ক্ষতিপুরনের টোকেন / চেক দিয়েছেন যেগুলো সেগুলোতেও অনিয়ম আর কর্তন করার অভিযোগ রয়েছে বলে সুনীল পাথর দাশ এবং শিরিন আকতার নামে পরিচয় বাহী নং(১২২/০৪৫৮) সূত্রে জানা গেছে ।

মানব বন্ধন শেষে হাজার জনতা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী অনশন আনন্দ পাড়া বেড়ীবাধ এলাকায় প্রদর্শন করে ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ এগোচ্ছে না শুধু অর্থের অভাবে... মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চট্রগ্রাম ঃ চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ বর্তমান সরকারে...
চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। পরে ব...
নগরীতে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শ চসিকের... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম ঃ নগরীর ৪১টি ওয়ার্ডের ২৭০টি স্থানে কোরবানির পশু জবাই করার পরাম...
পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ...
কিশোর-কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন... শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার...



Leave a Reply