‘দ্য লাস্ট নাইট’ নামে আসছে ‘ট্রান্সফরমার্স-ফাইভ’

ctgbarta24.com
Share

বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৮ মে ২০১৬

'দ্য লাস্ট নাইট' নামে আসছে ‘ট্রান্সফরমার্স-ফাইভ’

আসছে ‘ট্রান্সফরমার্স-ফাইভ’

‘ট্রান্সফরমার্স’ সিরিজের পঞ্চম চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন পরিচালক মাইকেল বে ও প্রযোজক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। ‘ট্রান্সফরমার্স-ফাইভ’ এর চূড়ান্ত নাম দেওয়া হয়েছে ‘ট্রান্সফরমার্স: ‘দ্য লাস্ট নাইট’।

সোমবার ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নাম চূড়ান্ত করার বিষয়টি ঘোষণা দেন মাইকেল বে। আগামী জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে পুরোদমে।

প্রধান চরিত্রে এবারও অভিনয় করবেন মার্ক ওয়াহলবার্গ।

প্যারামাউন্ট পিকচার্স ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল, ট্রান্সফরমার্স সিরিজের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম চলচ্চিত্র মুক্তি পাবে যথাক্রমে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে। পরিচালক বে জানুয়ারিতে জানিয়েছিলেন, সিরিজের পঞ্চম চলচ্চিত্রও তিনি পরিচালনা করবেন।

সিরিজের প্রথম চারটি চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রায় ৩.৭ বিলিয়ন ডলার আয় করেছিল। প্রথম ‘ট্রান্সফরমার্স’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালের ৩ জুলাই। ২০১৪ সালে ‘ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিঙ্কশন’ দেশে ২৪৫ মিলিয়ন ও বিদেশে ৮৫৮ মিলিয়ন ডলার আয় করে।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

এই অর্জন দেশের সব ব্যান্ড শিল্পীদের বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার গ্রহন করছেন জেমস। ...
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ সন্ধ্যায় প্রাপ্তির হাসি দেখুন ছবিতে... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১১ মে ২০১৬ চলচ্চিত্র শিল্পীরা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং পরিচিত-অপরিচিত অনেক মুখ। ধীরে ধীরে সবাইকে দেখ...
৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’ সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম   বিনোদন ডেস্ক : তিন বছরের অপেক্ষার শেষ হতে চলেছে এ বার। ৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’। পরিচালক জে...
আগামী ঈদের বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চিরকুট’... শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : তরুণ পরিচালক মেহেদী হাসান মুকুল আগামী ঈদের জন্য নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চ...
‘মা’ দিবসে ‘অস্তিত্ব’র সেলফি কনটেস্ট... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬ আরেফিন শুভ আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার (৬ মে) ‌'অস্তিত্ব' ছবি মুক্তির আগে যেকোনও দিন ...



Leave a Reply