১০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করলেন শোবিজের জনপ্রিয় জুটি নিলয় ও শখ

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬ 

সিটিজিবার্তা২৪ডটকম 

niloyবিনোদন ডেস্ক : পুরনো ঢাকায় শখদের বাসায় ১০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করলেন শোবিজের জনপ্রিয় জুটি নিলয় ও শখ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয় তাদের। পারিবারিকভাবে হলেও কিছুটা গোপনীয়তার সঙ্গেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন তারা। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় গুঞ্জন উঠে ঘর বাঁধছেন শখ-নিলয়। তাদের বাগদান সম্পন্ন এমন খবর প্রচারিত হলে তা অবশ্য অস্বীকার করেন তারা।

সম্প্রতি শখের জন্মদিনে পারিবারিক আসরে তাদের ‍দু’জনের ঘনিষ্ঠ ছবিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সে ছবি দেখে সবাই ধারনা করেছিলেন প্রণয়ের মধ্যে যাচ্ছেন নিলয় ও শখ। সে ধারণা শেষ পর্যন্ত সত্য হল।

গতকাল রাতে ঘর বেঁধেছেন শখ ও নিলয়।

জানা গেছে, নিলয়ের উত্তরার ফ্ল্যাটে শখকে নিয়ে খুব শিগগিরই সংসার শুরু করবেন জনপ্রিয় এই জুটি।




Leave a Reply