শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদকঃ এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম এর বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট” ;প্রতিযোগীতার ২য় রাউন্ডের আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমী।
দিনের প্রথম ম্যাচে টস জিতে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার এর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে জে.সি.টি.এ ১৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে।দলের পক্ষে সাকিব ১৭ রান করে। বোরহান ৩টি উইকেট লাভ করে। জবাবে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার। মিনহাজ করে ৬১ রান এবং আমজাদ, রেজা ও রায়হান ১ টি করে উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় মিনহাজ। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার দেন সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান।
দিনের ২য় ম্যাচে টস জিতে রাইজিং স্টার ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং করে বিআর ক্রিকেট একাডেমী ১৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ৬১ রান করে। শুভ করে ৩৪ রান। লাবিব ৪ টি উইকেট লাভ করে। জবাবে ১১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে রাইজিং স্টার। শাকিল ১৬ রান করে এবং আলভী ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় লাবিব। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার দেন সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম।
আগামীকাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ক্রিকেট একাডেমী ও চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার এবং ২য় খেলায় মুখোমুখি হবে ব্রাইট ক্রিকেট একাডেমী ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমী।

