শিরোনাম

খাগড়াছড়িতে শুভ সংঘে কালের কন্ঠ প্রতিষ্ঠা ৬বছরের পদার্পনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ১০ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

khagrachari kalerkantha 6aniversry pic 10-01-2016 (3)মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুভ সংঘে কালের কন্ঠ ৬বছরের পদর্পনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পৌর টাউন হল প্রাংগন থেকে র‌্যালী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট প্রাংগনে গিয়ে শেষ হয়।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে কালের কন্ঠ শুভ সংঘের খাগড়াছড়ি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন আংশিক নয়, পুরোটা সত্য প্রতিপাদ্যে ৬বছরে সেটি প্রমান করেছে । খবরের সাথে বিনোদন ও ক্রিয়া পাতা পাঠকদের মন কেড়ে নিয়েছে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ মো: আব্দুর সবুর খান, উপাধ্যক্ষ আব্দুল লতিফ, এ্যাভোকেট মো: নাসির উদ্দিন, প্রতিদিন খাগড়াছড়ি সম্পাদক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচায্য, টিআইবি-সচেতন নাগরিক কমিটির সভাপতি ড.বোধিসত্ব দেওয়ান। বক্তব্য রাখেন এসএ টিভি’র জেলা প্রতিনিধি মো: নুরুল আজম প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।




Leave a Reply