শিরোনাম

বিএমএসসি’র ১৫তম খাগড়াছড়ি জেলা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত

রবিবার, ১০ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Khagrachari distric bmsc council pic1, 10-01-2016 (2)মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ”গুটিয়ে দিয়ে আধার ভূবণ, এসো আলোর কাছে সবাই সামনে এগিয়ে যায়” শ্লোগানে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)’র ১৫তম খাগড়াছড়ি জেলার সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পৌরসভার টাউন হল মিলনায়তনে বিএমএসসি’র সভাপতি সাপ্রু মারমা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি বোঅংসিং মারমা, সাবেক কর্মী ও বিশিষ্ট কলামিষ্ট চিংহ্লামং চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএমএসসি’র জেলা যুগ্ম সম্পাদক নারী নেত্রী হ্লালাই মারমা, রাংগামাটি বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসের প্রতিনিধি চাইথোয়াই মারমা, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মংশ্যে মারমা প্রমূখ ।

অনুষ্ঠান শুরুতে বির্ভিন্ন সরকারী প্রতিষ্টানের সদ্য যোগদানকৃত বিসিএস ক্যাডার, অতিথিদের সন্মানা ক্রেস্ট প্রদান করা হয় । শেষে চাইহ্লাউ মারমাকে সভাপতি, সাচিং মারমাকে সাধারন সম্পাদক, অংথোয়াইচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি)’র খাগড়াছড়ি জেলা শাখার ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে ।

প্রধান অতিথি বলেন বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মান বাড়িয়ে দিয়েছে। নীতিগত ভাবে শিক্ষক ও ছাত্র উভয়ে ব›দ্ধু সুলভ আচরনে পাঠদান দিতে হবে। সুযোগ না পেয়ে বিশেষ করে মারমা ছাত্ররা বিশ^বিদ্যালয়ে প্রাচ্য বা পালি শিক্ষায় ভর্তি হয়ে পড়াশুনা করতে হচ্ছে । আর অনেক সময় অর্থে বিনিময়ে আমাদের ভাল বিভাগের কৌটা অন্য সমাজরা নিয়ে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আরেফিন সিদ্দিক দৃঢ়তায় ও প্রত্যয়ে এগিয়ে আসায় রাখাইন সম্প্রদায়ে মেয়েকে শিক্ষকতা নিয়োগের সুযোগ পেয়েছে ।

বাস্তবতায় বড়ই কঠিন ও নিমর্ম । নির্দ্দিষ্ট লক্ষ্যে পৌছতে হলে পাইলট প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে আগামীতে চলার পথে সবার সাথে তাল মিলিয়ে যেতে হবে। এই জন্য সংগঠন করলে হবে না নিজেকেও উদ্দ্যোগী হতে হবে । অপরের উপর নিভর্রশীল সংগঠন না করে ষ্টাডি সার্কেল সংগঠনের পরিনত করতে হবে । বিএমএসসি ২৬বছরের পদার্পনে কি পেয়েছে, কি করেছেন যদি সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে একটু ভেবে-চিন্তা করলে সব কিছুই বের হয়ে আসে । সামাজিক সংগঠন কোন ক্রমে রাজনৈতিক বক্তব্য মানায়না। সামাজিক ভাবে ঝড়ে পড়া ছাত্র/ছাত্রীদের সহযোগীতার হাত বাড়িয়ে আসতে হবে। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা সবসময় পাবেন। নৈতিক-চরিত্র অবক্ষয় কারনে মারমা জনগোষ্ঠির আজ হারিয়ে যেতে বসেছে । এই ভাবে সামাজিক অবক্ষয় চলমান প্রক্রিয়ায় থাকায় পৌর এলাকার আপার পেরাছড়ায় ডাব্যোয়া মত জুয়া খেলায় মেতে উঠতে দ্বিদাবোধ  করেনা। সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে হলে মাদক মুক্ত-ভাল চরিত্রমনা হতে হবে।




Leave a Reply