সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী দিতির দুই সন্তানের কাছে তাদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় দিতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান। টিউমার অপারেশনের জন্য গত বছরের ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন তিনি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন দিতি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বার চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারো তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। গত শুক্রবার ভারত থেকে দেশে ফিরে আবারো হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী।

