শিরোনাম

এম এ আজিজ বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর

সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

এম এ আজিজ বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এমএ আজিজ ছিলেন এ দেশের মাটি ও মানুষের নেতা ও বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর।

সোমবার সকালে এম এ আজিজের ৪৫ তম মৃত্যুবাষির্কীতে নগরীর হালিশহরে তাঁর কবর প্রাঙ্গনে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের এক স্বরণ সভায় তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, এমএ আজিজ ছিলেন এ দেশের মাটি ও মানুষের নেতা ও বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর। আজিজ-জহুর আমাদের অহংকার। এ দু’জনের পথ ধরেই ত্যাগ তিতিক্ষার ব্রত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে  হবে।

তিনি আরো বলেন, জঙ্গীবাদ নির্মূল শুধু মুখের কথায় নয়, নিজের রক্তের মধ্যে সশস্ত্র শক্তিকে জাগিয়ে তুলতে হবে। জঙ্গীবাদের সাথে যাদের সামান্যতম সম্পর্ক আছে তাদেরও চিহ্নিত করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক গণ পরিষদ সদস্য আলহাজ্ব ইসহাক মিয়া বলেন, স্বাধীনতার প্রশ্নে এম এ আজিজের এক দফাই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এখন বাংলাদেশ রক্ষায় সেই এক দফা হলো জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। এতেই এম এ আজিজ এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগীকারী ৩০ লক্ষ বাঙালির স্বপ্নপূরণ সম্ভব হবে। অগ্নিক্ষরা একাত্তরের স্মৃতি নিয়ে আমরা যাঁরা বেঁচে আছি তাঁদেরকে জীবন সায়াহ্নে এসে নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের বিজয় শিখা তুলে দিতে হবে। তা হলে আমরা মৃত্যুর পরও বাঁচবো।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন বাচ্চুর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলাম লেখক অধ্যক্ষ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, আবদুল আহাদ, হাজী শফিউল আজম, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, অমল মিত্র,  ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক সাইফুদ্দিন খালেদ সেলিম, মরহুমের পুত্র মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো. জাকারিয়া, নুরুল আমিন কালু, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, রেজাউল করিম কায়সার প্রমুখ।

এর আগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




Leave a Reply