সোমবার,১১ জানুয়ারি, ২০১৬
ক্রীড়া প্রতিবেদকঃ এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ ক্রিকেট টুর্নানেন্ট”; ২য় রাউন্ডের আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাদার্স ক্রিকেট একাডেমী ও ব্রাইট ক্রিকেট একাডেমী।
দিনের প্রথম ম্যাচে টস হেরে জে.সি.টি.এ. এর বিপক্ষে ব্যাটিং করে ব্রাদার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।দলের পক্ষে অন্তু ৪৩ ও সূর্য ২২ রান করে। সাকিব ৪টি উইকেট লাভ করে। জবাবে ১৮.১ ওভারে সব উইকেট ৯৮ রান করে জে.সি.টি.এ.। সামিন করে ৩৪ রান এবং সূর্য ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় সূর্য।
দিনের ২য় ম্যাচে টস জিতে বিআর ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং করে ব্রাইট ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। কায়সার করে ৩৮ রান। ফাহিম ৪টি উইকেট লাভ করে। জবাবে ১২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮০ রান করে বিআর। তানভীর ১৬ রান করে এবং কায়সার ও আশিক ৩টি করে উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় কায়সার।


