শিরোনাম

ঢাকায় পৌছেছে জিম্বাবুয়েনরা

সোমবার,১১ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকমZimbabwe

স্পোর্স্টস ডেস্কঃবাংলাদেশের বিপক্ষে আসন্ন  টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পৌছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ (সোমবার)  বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় হোয়াটমোরের শিষ্যরা।

একদিন বিশ্রামের পর আগামীকাল (মঙ্গলবার) দুপুরে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবেএলটন চিগুম্বুরার দল। সেখান থেকে বাসযোগে ম্যাচ ভেন্যু খুলনায় পৌঁছাবে তারা।

আগামী ১৫ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ম ম্যাচ দিয়ে শুরু হবে ৪ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি  সিরিজের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে কুচঁকির ইনজুরি কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস। এছাড়া দলে  ফিরেছেন ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক),শন উইলিয়ামস,হ্যামিল্টন মাসাকাদজা,ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, পিটার মুর, গ্রায়েম ক্রেমার, ওয়েলিংটন ‍মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, চামু চিবাবা, নেভিল মাদজিবা, লুক জঙ্গউই, তাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।




Leave a Reply