শিরোনাম

আগামীকাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

১১ জানুয়ারি ২০১৬, ২১:০০ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৬, ২১:১৫

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

ফাইল ছবি : সিটিজিবার্তা২৪ডটকম

ফাইল ছবি : সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস আজ সোমবার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে এই ভাষণ সম্প্রচার করবে।

শেখ হাসিনা তাঁর ভাষণে বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরকারের ব্যাপক সাফল্য ও অর্জনগুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ওই বছরের ১২ জানুয়ারি দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে।




Leave a Reply