সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ,দৈনিক আমাদের সময় পত্রিকাসহ নানা সংবাদ মাধ্যমে ১১/০১/২০১৬ইং সাবেক ছাত্রলীগ নেতা নুর মোস্তফা টিনুকে হেয় করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা খুবই দুঃখজনক। এ সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩০ বছর চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজে যুদ্ধাপরাধীদের দল ছাত্র শিবির তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছিল। হোস্টেল গুলোকে বহিরাগত সন্ত্রাসীদের এনে জঙ্গী তৎপরতা চালিয়ে আসছিল। গত ১৬ই ডিসেম্বর চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনার প্রাঙ্গনে নূর মোস্তফা টিনুর বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে শিবির ক্যাডাররা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। তাৎক্ষণিক প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। পরবর্তীতে উপস্থিত নেতৃবৃন্দের বিক্ষোভের মুখে কলেজ প্রশাসন কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষনা করেন।
নূর মোস্তফা টিনু চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘ এক যুগেরও বেশী সময়। বিগত বি.এন.পি-জামায়াত জোট সরকারের আমলে সরকার পতন আন্দোলনে প্রথম সারিতে ছিল তার অবস্থান। সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অলিতে-গলিতে চালিয়েছেন সাংগঠনিক তৎপরতা। জোট সরকার আমলে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে একাধিক বার গ্রেফতার করে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। ছাত্রলীগের দায়িত্বে থাকাকালিন তার অবদান ভুলার মত নয়। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয়। যেহেতু সাবেক ছাত্রনেতা ছাত্রলীগে তার রয়েছে হাজারো ভক্ত-অনুসারী। চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে তার সহযোগিতা এবং পরামর্শে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে দাওয়াত করা হয়। বিশেষ করে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্র শিবিরকে বিতাড়িত করতে সাবেক এ ছাত্রনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমান পরিস্থিতিতে শিবিরের এজেন্ডা বাস্তবায়নে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে।
চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে টিনু’র সার্বিক সহযোগিতা বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। নিজ দলের অনেকে শিবিরের সাথে আঁতাত করে সংবাদ মাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে হেয় করার চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্রকারীরা থামিয়ে দিতে চাই চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ও অবস্থান। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ আরো বলেন, নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ আমাদের মর্মাহত করেছে। যার প্রত্যক্ষ উপস্থিতি ও সহযোগিতা ছাত্রলীগকে শক্তিশালী ও এগিয়ে যাওয়ার সাহস জোগায়। হলুদ সাংবাদিকতা প্রত্যাহার করে সত্য প্রকাশের আহ্বান জানানো হয় সাংবাদিক ভাইদের প্রতি।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাঈদ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসারুল হক, চকবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি একরাম হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম ও আবু মোহাম্মদ আরিফ, এম কায়সার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ওমর ফারুক, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অভিক দাশ গুপ্ত, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, ইসমাইল হোসেন জীবন, সদস্য অনিন্দ বৈদ্য সানি, রাফিদুল আবরার চৌধুরী, আতিকুল হাকিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহাম্মদ জনি, সুভাষ মল্লিক সবুজ, ওবাইদুল হক, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আনোয়ার।
প্রেস বিজ্ঞপ্তি


