মঙ্গলবার,১২ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্স্টস ডেস্কঃ সুইজারল্যান্ডের জুরিখে জমকালো ২০১৫ ফিফা ব্যালন ডি’অর ,কার হাতে উঠছে সেরার পুরষ্কার। তার আগে জেনে নেওয়া যাক মনোনিতদের অনুভূতি।
পুর্তুগিজ যুবরাজ রোনালদো বলেন, আমি শিশু,বড় শিশু। আমার দলকে শিরোপা জেতানো,গোল করা এবং দলের সদস্য হয়ে থাকাই আমার লক্ষ্য। আমি এটা করতে ভালোবাসি এবং উপভোগ করি। আমি একজন সাধারন ও খুশি মানুষ এবং আমি এর জন্য গর্ব করি। আমি এখনো তরুন ,আমি আরো কিছু বছর খেলতে চাই এবং সমর্থদের খুশি রাখতে চাই।
ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন,রোনালদো ও মেসির সাথে এক মঞ্চে দাড়ানো এবং সেরা খেলোয়াড়দের সাথে এক রুমে বসা এক সপ্ন ছিলো যা পূরণ হলো। আমি যখন এখান থেকে বের হবো তখন একা নয় আমার আইডলদের সঙ্গ পাব।
আর্জেনটাইন অধিনায়ক মেসি বলেন, ২০০৯ এর পর অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমি আরো পরিণত হয়েছি এবং নতুন অনেক কিছু শিখেছি। আমি প্রতিনিয়ত আমার খেলায় নতুন কিছু যোগ করার চেষ্টা করছি।


