শিরোনাম

মেসির হাতেই উঠল ব্যালন ডি’অর

মঙ্গলবার,১২ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকমMessi and lloied

 

স্পোর্স্টস ডেস্কঃসুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়ে গেল  জমকালো ২০১৫ ফিফা ব্যালন ডি’অর ,সেরার পুরষ্কার উঠল ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে,যা এ নিয়ে তার পঞ্চম  ব্যালন ডি’অর।

মেসি

পঞ্চম  ব্যালন ডি’অর জয় করতে গিয়ে মেসি পেয়েছেন প্রায় ৪১.৩৩% ভোট। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা রোনালদো ও নেইমার পেয়েছেন ২৭.৭৬% এবং ৭.৮৬% ভোট।

পুরষ্কার গ্রহনের সময় মেসি বলেন,গত দুই বছর দর্শক সারিতে বসে রোনালদোকে ট্রফি নিতে দেখার পর,আবার এই মঞ্চে ফিরে আসা আমার জন্য খুবিই গুরত্বপূর্ণ মুহুর্ত। অটা অসাধারন,এটা আমার পঞ্চম। এটা অন্য যে কোনো কিছু থেকে অনেক বেশি।আমি সবাইতে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দিয়েছে এবং  অবশ্যই আমার টিম মেটদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি। সবশেষে আমি ধন্যবাদ জানাই এই খেলাটাকে,যা এটি আমাকে দিয়েছে,তা ভালো হোক অথবা খারাপ।কারন এর কারনে আমি আমাকে নতুন করে তৈরি করতে পেরেছি।

এ বছরের সেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল লয়েড। হাম এবং ওয়ামব্যাচ এর পর যুক্তরাষ্ট্রের তৃতীয় নারী ফুটবলার হিসেবে তিনি এ পুরষ্কার জিতলেন।

লয়েড

 

লয়েড বলেন,এটা আমার জন্য খুবিই সম্মানজনক। আমি যখন থেকে জাতীয় দলে খেলা শুরু করি তখন থেকে এটা আমার সপ্ন ছিল।কেলিয়া এবং আয়া অসাধারন খেলোয়াড় এবং তারা এই খেতাবের যোগ্য ছিল।আমি ধন্যবাদ দিতে চাই আমার কোচিং স্টাফ এবং টিম মেটদের কারন তারা পাশে না থাকলে এ পর্যায়ে আসা সম্ভভ ছিল না।

মেসিকে পিছনে ফেলে এ বছরের সেরা গোলের জন্য পুসকাস আ্যওয়ার্ড পেয়েছেন,ব্রাজিলিয়ান লিরা ওয়েনডেল

lira

বছরের সেরা কোচের খেতাব জিতেছেন মেসি-নেইমারদের গুরু লুইস এনরিকে। ওমেন্স ফুটবলের সেরা কোচের স্বিকৃতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিস জ্বিল

অন্যদিকে ফিফা বর্ষসেরা একাদশে বার্সেলোনার জয়জয়কার। রয়েছেন এই দলের চার ফুটবলার।

ফিফা ফিফ প্রো বর্ষসেরা একাদশঃ 

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার(বার্য়ান মিউনিখ, জার্মানি)।

রক্ষনভাগ: থিয়াগো সিলভা(পিএসজি,ব্রাজিল), মার্সেলো(রিয়াল মাদ্রিদ,ব্রাজিল),সারজিয়ো রেমোস(রিয়াল মাদ্রিদ,স্পেন),দানি আলভেস(বার্সেলোনা, ব্রাজিল)।

মধ্যভাগ: ইনিয়েস্তা(বার্সেলোনা,স্পেন),মড্রিক(রিয়াল মাদ্রিদ,ক্রোয়েশিয়া),পল পগবা(ইউভেন্তাস, ফ্রান্স)

আক্রমন ভাগ: লিওনেল মেসি(বার্সেলোনা,আর্জেনটিনা),নেইমার জুনি:(বার্সেলোনা,ব্রাজিল), ক্রিশ্চিয়ানো রোনালদো(রিয়াল মাদ্রিদ,পর্তুগাল)।




Leave a Reply