সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা এলাকা থেকে ২৭০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা।
আটক হওয়া ব্যক্তির নাম ওমর ফারুক (৩৫)।
সোমবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর থানার অন্তর্ভূক্ত শিকলবাহা থেকে ফারুককে আটক করা হয়েছে বলে জানানো হয়।
র্যাব ৭-এর সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ সমকালকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওমর ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ২৭০ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফারুকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও সম্পৃক্ত নয়। ককটেল বা বোমা নির্মাতাদের কাছে কাঁচামাল হিসেবে সে বিস্ফোরকদ্রব্যগুলো বিক্রি করতো।’
ফারুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
Ctgbarta24.com 24 hours Online News Paper
