ব্রেকিং নিউজ

মহানগর গোধূলীর ৪টি বগি লাইনচ্যুত : চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪.কম

চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ শুরু

কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকায় ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিনসহ ৪টি বগি লাইচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শশীদল ষ্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাত সোয়া ১২টায় মুঠোফোনে সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, ‘শশীদল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে, এতে মহানগর গোধূলীর ৩টি বগি ও ১টি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এরই মধ্যে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে তিনি জানান।’

তিনি আরো জানান, প্রয়োজনে লাকসাম থেকে আরো একটি রিলিফ ট্রেন আনা হতে পারে।’ তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।