ব্রেকিং নিউজ

রুনির হ্যাট্রিকে চ্যাম্পিয়নস লীগে ম্যানইউ

বৃহস্পতিবার,২৭ আগস্ট,২০১৫
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম

mnu

 

 

ওয়েন রুনির অসাধারণ হ্যাট্রিকে প্লে-অফের ফিরতি
লেগে ক্লাব ব্রুজকে হারিয়ে  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে
জায়গা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সফরকারী হিসেবে খেলতে নেমে স্বাগতিকদের ৪-০ ব্যবধানে হারিয়েছে ফন হালের শিষ্যরা।এর আগে নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১
গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে নজেদের জায়গা অনেকটা নিশ্চিত করে রেখেছিল রেড ডেভিলরা। বুধবার রাতে জিতে সেই নিশ্চয়তাকে পূর্ণতা দিল শুধু। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উঠল তিনবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে বিংশ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ডাচ স্ট্রাইকার মেমফিস
ডিপাইয়ের আড়াআড়ি পাসে ১০০ গজ দূরে থেকে বল জালে জড়ান ইউনাইটেড দলপতি।
ক্লাবের হয়ে ১০ ম্যাচ পর গোল পেলেন রুনি।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা ইউনাইটেড রুনির নৈপুণ্যে অল্প
সময়ের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে। আট মিনিটের ব্যবধানে জোড়া গোল
করে হ্যাটট্রিক পূরণ করেন ২৯ বছর বয়সী এই তারকা।
৪৯তম মিনিটে এররেরার বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় দ্বিতীয় গোলটি
করেন রুনি। আর ৫৭তম মিনিটে হুয়ান মাতার পাস থেকে হ্যাটট্রিক পূরণ
করেন তিনি।
পাঁচ মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন এররেরা। এই মৌসুমেই ওল্ড
ট্র্যাফোর্ডে যোগ দেওয়া জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের লম্বা পাস ধরে
কিছুটা এগিয়ে গিয়ে গোলরক্ষকে পরাস্ত করেন এই স্প্যানিশ
মিডফিল্ডার। গোল করার পরই এররেরাকে তুলে নিয়ে মেক্সিকান স্ট্রাইকার
হাভিয়ের এরনান্দেসকে নামান ফন হাল। আক্রমণাত্মক ফুটবল খেলে আরও বড়
জয় চেয়েছিলেন তিনি। সেটি সম্ভবও হত, যদি এরনান্দেস পেনাল্টি থেকে
গোল করতে ব্যর্থ না হতেন। ৮১তম মিনিটে এরনান্দেস পেনাল্টি থেকে গোল না পেলেও চ্যাম্পিয়ন্স
লিগে ফেরার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
এ জয়ের ফলে এক মৌসুম পর আবার চ্যাম্পিয়নস লীগে খেলতে নামবে রেড ডেভিলসরা।