রবিবার,৩০ আগস্ট,২০১৫
রাজনীতি ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের নেতাদের বৈঠকের জন্য ডেকেছেন।
আজ (রবিবার) রাত ৮টায় তার গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবmমারুফ কামাল খান।
বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও ধারনা করা হচ্ছে
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যানmকাজী জাফর আহমদের মৃত্যু, চলমান
রাজনৈতিক পরিস্থিতি এবং গ্যাস-mবিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার
বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
সর্বশেষ গত ১২ অগাস্ট জোট নেতাদের,সঙ্গে বৈঠকে বসেছিলেন খালেদা
জিয়া। জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর
আহমদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।,গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা
যান কাজী জাফর।
Ctgbarta24.com 24 hours Online News Paper
