ব্রেকিং নিউজ

ইসরাইলি সেনার হাতে ফিলিস্তিনি শিশুকে নির্যাতনের ভিডিও ইউটিউবে

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

israilনিউজ ডেস্ক ঃ পশ্চিম তীরে ইসরাইলি এক সেনা ফিলিস্তিনি এক শিশুকে নির্যাতন করছে এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে।

ভিডিওটিতে দেখা যায়, ফিলিস্তিনি এক শিশুকে জোর করে ধরে রেখে মারছে ঐ ইসরাইলি সেনা। আগে থেকেই ভাঙা হাত নিয়ে নির্যাতনের শিকার হওয়া শিশুটি চিৎকার করলেও তাকে ছাড়ছে না ঐ সেনা। তাকে ইসরাইলি সেনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে অন্যান্য ফিলিস্তিনিরা।

তবে কী কারণে শিশুটিকে নির্যাতন করা হচ্ছে তা না জানা গেলেও ধারণা করা হচ্ছে সেনাদের উদ্দেশে কটূক্তি করা কিংবা কোনো কিছু নিক্ষেপ করার কারণে শিশুটির ওপর বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়ে ইসরাইলি সেনারা।