ব্রেকিং নিউজ

চট্টগ্রামে শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

সোমবার, ৩১ আগস্ট ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম

Ctg_mapচট্টগ্রাম ঃ চট্টগ্রামে পটিয়া এলাকার শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলেও জেলার একাংশের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিকেল সোয়া তিনটার দিকে বিদ্যুতের বিতরণ লাইনের কোনো এক জায়গায় শর্ট সার্কিট হয়। এতে একটি ট্রান্সফরমারের তার ছিঁড়ে আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ট্রান্সফরমার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে