ব্রেকিং নিউজ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৬

সোমবার,৩১ আগস্ট,২০১৫
নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম

A view of the vehicle after it was recovered from a canal it crashed into with schoolchildren returning home from a soccer tournament in Chittagong district, 216 kilometers (136 miles) southeast of Dhaka, Bangladesh, Monday, July 11, 2011. Tens of people died and the toll may rise, police said. (AP Photo)

 

 

 

কুমিল্লার সদরে  টিনবোঝাই একটি ট্রাক উল্টে ছয়
শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো পাঁচ জন আহত হয়েছেন।

আজ (সোমবার) ভোররাতের দিকে কুমিল্লা সদরের দক্ষিণ
উপজেলার কোটবাড়ির নন্দনপুর এলাকায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে বলে জানান কুমিল্লা ফায়ার সার্ভিসের
উপ-পরিচালক ফরিদ আহমেদ।
নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে।নিহতরা হলেন- সহিদ মিয়া (৩২), ফজলু
(৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া
(৩২)। ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহত সকলের বাড়ি গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল আউয়াল বলেন,
“টিনবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক
নিয়ন্ত্রণ হারালে রাস্তার উপরে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই ছয়
শ্রমিকের মৃত্যু হয়।”
তিনি জানান, ট্রাকটিতে ১১জন শ্রমিক ছিলেন।
কাজের সন্ধানে তারা গাইবান্ধা থেকে চট্টগ্রামে এসেছিলেন।
কিন্তু খারাপ আবহাওয়ায় বন্দরনগরীতে তেমন
কোনো কাজ না পেয়ে বাড়ি ফেরার জন্য তারা ট্রাকে করে ঢাকায়
যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থল নন্দনপুর এলাকার সুজন আহমেদ
বলেন, “দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। আর সড়কের ওই অংশে ছোট বড় অনেক গর্ত
রয়েছে। কিছুদিন আগে মেরামত করা হলেও বৃষ্টির কারণে আবারও নষ্ট হয়ে
গেছে।”

নিহতদের ১০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দিয়েছেন জেলা প্রসাশক।