নগরীতে তিন ফার্মেসীকে ৬৫ হাজার টাকা জরিমানা

শনিবার, ১৪ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

DSC_2805-1আর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় তিন ফার্মেসীকে সরকারি ওষুধ ও বাংলাদেশ সামরিক বাহিনীর ওষুধ বিক্রির দায়ে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল এগারটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানকালে সামরিক বাহিনীর বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়ায় রাজ মেডিকোকে ৪০ হাজার টাকা, সরকারি হাসপাতালের গৌতম ফার্মেসীকে ১৫ হাজার টাকা, পিপলস ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সরকারি ওষুধ ও বাংলাদেশ সামরিক বাহিনীর ওষুধ বিক্রি করার দায়ে তাদের এ জরিমান করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসনের অফিস সহকারী জামাল উদ্দিন, ঔষধ প্রশাসনের কর্মকর্তা তাবাসসুম মাখনুওন এবং ১২ আনসার ব্যাটালিয়ন এর বিভিন্ন পদবীর সদস্যরা সাহায্য করেন ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline