শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিশেষ সংবাদ ঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, দেশের ৪৪ বছরের ইতিহাসে শেখ হাসিনাই প্রথম প্রধানমন্ত্রী যিনি সাংবাদিকদের জন্য সহায়তা তহবিলের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে এটিকে স্থায়ী রুপ দিতে তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের অভিষেক অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল সোবহান বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহনের মাধ্যমে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। যেকোন সংগঠনেরই উচিৎ সচ্ছতা, নিষ্ঠা, সততার মধ্যে দিয়ে তাদের দায়িত্ব পালন করা। আশা করি নতুন এ কমিটি সেভাবেই তাদের দায়িত্ব পালন করবে।
সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে আমরা যেন গণতন্ত্র ও দেশের উন্নয়নে আমাদের ভূমিকার কথা ভুলে না যাই মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ডিআরইউ সদস্যদের কল্যাণে আপনারা যে প্রস্তাব রেখেছেন আমি তা নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করবো।
ডিআরইউ সভাপতি শওকত হোসেন বাদশা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কোনো রাজনৈতিক প্লাটফর্ম নয়। এটা এমন একটি সংগঠন যা সাংবাদিকদের সঙ্গ নিয়ে তাদের কল্যাণে কাজ করে।
ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটির সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ, আবুদল জলিল ভূঁইয়া, ওমর ফারুক চৌধুরী, শাবান মাহমুদ, সাবেক সভাপতি মাহমুদর রহমান খোকন, রফিকুল ইসলাম আজাদ, বদরুল আলম চৌধুরী, শেখ এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে নুতন কমিটির সদেস্যদের ফুল দিয়ে বরণ এবং আগের কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action