সোমবার ,১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিশেষ সংবাদ : তুরাগ নদীর তীরে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর থেকে। ২৪ নভেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমা শেষ হবে।
টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মাওলানা গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, এবারের জোড় ইজতেমায় প্রায় এক লাখ ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ অনুসারী যোগ দেবেন।
তিনি বলেন ‘২০১৬ সালের ৮ জানুয়ারি প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। আর ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব ইজতেমা ফের শুরু হয়ে ১৭ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।’
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, ২০ নভেম্বর থেকে টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে মাঠ ও তার আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action