নগরীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

iyaba atokচট্টগ্রাম : নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এসময় কাভার্ড ভ্যানের চালক রুনু বড়ুয়াকে (৪৫) আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে নগরীর মইজ্জ্যারটেক টোল প্লাজায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশ।

আটক রুনু বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতপালং গ্রামের ভূপেন্দ্র বড়ুার ছেলে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান , ‘গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক টোল প্লাজা এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস জব্দ করা হয়েছে। ইয়াবাগুলো চালকের আসনের নিচে রাখা ছিল। কাভার্ড ভ্যানটি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নগরীতে প্রবেশ করছিল।’

তিনি আরো বলেন, ‘এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের সহকারি পালিয়ে গেলেও চালককে আটক করা হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদে আটক চালক রুনু বড়–য়া জানিয়েছে, তিনি বদলি চালক হিসেবে গাড়িটি নিয়ে এসেছে, গাড়িটি টেকনাফ থেকে অন্য চালক লোড করেছে। এই ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline