বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম প্রতিবেদক ঃ চিকিৎসা শেষে শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ তথ্য জানান।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।’
১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করেছেন তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন