মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করেছেন পরিবারের সদস্যরা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

KARAGAR-dhakaঢাকা : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন পরিবারের সদস্যরা। জামায়াতের এই সেক্রেটারি জেনারেলের পরিবারের ১২ সদস্য বৃহস্পতিবার বেলা ২টার আগে আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

প্রায় ঘণ্টাখানেক ভেতরে অবস্থান করার পর বেরিয়ে আসেন তারা। মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না জানতে চাইলে মাবরুর বলেন, ‘রিভিউ রায়ের কপি পাওয়ার পর আইনজীবীর সঙ্গে কথা বলে বাবা নিজেই সে সিদ্ধান্ত নেবেন।’

তিনি জানান, ‘রাষ্ট্রপতি নিজেও আইনজীবী, বাবা রাষ্ট্রপতির কাছে আইনি বিষয়ে আবেদন করবেন।’ পরিবারের সদস্যাদের মধ্যে স্ত্রী তামান্না-ই জাহান, ছেলে আলী আহমেদ তাহজিব, আলী আহমেদ তাহকীক ও আলী আহমেদ মাবরুর, মেয়ে তামান্না বিনতে মুজাহিদ, ভাই মোহাম্মদ খালেদ ছাড়াও পূত্রবধূ সৈয়দা রুবাইয়াজা, নাসরিন আকতার ও ফারজানা জেরিন, আত্মীয় নুরুল হুদা মাহমুদ, আ ন ম ফজলুল হাবিব সাব্বির ও ওযায়ের এম এ আকরাম ছিলেন। এর আগে দুপুরে কারাগারে এসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করে যান তার পরিবারের সদস্যরা।

তারাও প্রায় এক ঘণ্টা ভেতরে ছিলেন।  যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার যে আবেদন জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন করেছিলেন, বুধবার তা খারিজ করে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে তাদের যুদ্ধাপরাধ মামলার আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়। তারা এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। আসামি তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দেবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline