অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অল-আফ্রিকান ফাইনাল

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

স্পোর্টস রিপোর্টার

Mali u17 football team

সিটিজিবার্তা২৪ডটকম ঃ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আফ্রিকার দুই দেশ মালি ও নাইজেরিয়া। এর মধ্যে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে মালি।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে মালি। চিলি’র এস্তাদিও লা পোরতাদায় ১৬ মিনিটে রিগোর গোলে বেলজিয়াম এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি।

খেলার ২২ মিনিটে বাউবাকার, ৫৫ মিনিটে মাইগা ও ৮৫ মিনিটে কোইটার গোলে ৩-১এ জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে মালি’র তরুণরা।

Nigeriau17

দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টুর্নামেন্টের ইতিহাস সেরা দল বর্তমান নাইজেরিয়া।

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে অল-আফ্রিকান ফাইনাল।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.