সৌদি আরবে মৃত্যুর পরেও মেয়েকে ক্ষমা করলেন না মা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

soudi Arabia

আন্তর্জাতিক ডেস্ক ঃ  সৌদি আরবে সম্প্রতি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মেয়ের মৃত্যুর পর তার মুখটা শেষবারের মত দেখতে চাইলেন না মা। মেয়ের অপরাধ তিনি তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। আর এ কারণেই মেয়েকে কখনওই ক্ষমা করতে পারেননি তার মা। এমনকি মেয়ের মৃত্যুর পরেও তাকে ক্ষমা করলেন না ওই নিষ্ঠুর মা।

মেয়ের মৃত্যুর পরও তিনি মেয়ের বাড়িতে যাননি। আর একারণেই আত্মীয়-স্বজনরা মিলে সিদ্ধান্ত নেন যে মেয়ের লাশ কফিনে করে মায়ের কাছে নিয়ে আসা হবে যেন তিনি শেষবারের মত নিজের সন্তানকে একটু দেখতে পান। কিন্তু মা তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়লেন না। তিনি কিছুতেই তার মেয়ের কফিনের কাছে গেলেন না।

স্থানীয় পত্রিকা ডেইলি ওকাজ জানিয়েছে, মায়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়ে এক বয়স্ক লোককে বিয়ে করেছিলেন। আর এতেই খুবই কষ্ট পেয়েছিলেন ওই মা। তিনি তার মেয়ের প্রতি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তাকে ক্ষমা করতে পারেন নি। তবে সবার ধারনা ছিল মেয়ের মৃত্যুর পর সব রাগ অভিমান ভুলে যাবেন মা। কিন্তু সবার ধারনা ভুল ছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর খবর জানতে পেরেও মেয়ের কাছে ছুটে যাননি মা। তবে মৃত্যুর সময় ওই নারীর বয়স কত হয়েছিল তা জানা যায়নি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.