জেলা প্রতিনিধি । ২৭ জুলাই ২০১৬
ঝিনাইদহে একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছেন। কাঁচামাল বোঝাই ট্রাকটি দর্শনা থেকে খুলনার দিকে যাচ্ছিল।
বুধবার (২৭ জুলাই) রাতে কোটচাঁদপুর উপজেলার কাঁটাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।
কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবপ্রসাদ পাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।



You must log in to post a comment.