ঝিনাইদহের কাটাখালীতে পুলিশের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

ctgbarta24.com

তারেক মাহমুদ,  সিটিজি বার্তা২৪ ডটকম

শনিবার, ৩০ জুলাই ২০১৬

ঝিনাইদহের কাটাখালীতে পুলিশের সাথে 'বন্ধুকযুদ্ধে' এক ডাকাত নিহত

ঝিনাইদহ : ঝিনাইদহের কাটাখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল। এসময় বেশকিছু অস্ত্র ও গুলি উদ্বার করা হয়। ‘বন্ধুকযুদ্ধে’ নিহত যুবক ডাকাত দলের সদস্য বলে দাবি করে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) গভীর রাত আড়‍াইটার দিকে উপজেলার কাঁটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহত কনস্টেবলরা হলেন-আহসান হাবিব ও সেলিম রেজা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কাঁটাখালী এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়।

এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতদল গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট গুলি বিনিময় হয়।

একপর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাত দল পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি শাটারগান, তিনটি বোমা, তিনটি হসুয়া, একটি চাপাতি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রাতে চলাচলে ডিএমপির সতর্ক বার্তা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রাজধানী ঢাকা মহানগরীতে জনসাধারণের রাতে চলাচলের জন্য বেশ কিছু সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ...
গাজীপুর প্রেসক্লাবে জঙ্গিবিরোধী মানববন্দন... গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব (একাংশ)। ...
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ আতিকুর রহমান: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক হাজতির মৃত্যু হয়েছে। তার না...
সরকার সবার ধর্ম শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে... 'রামুতে মাদ্রাসায় ছাত্রীদের মাঝে কুরআন শরীফ বিতরণে রিয়াজ উল আলম ' সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু:  কক্সবাজারের রামু চাকমারকুল উম্মাহাতুল মুমি...
ভ্রাম্যমান আদালতে আটক জাটকা ইলিশ এতিমদের বিতরণ... জাহিদুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ৭ আগস্ট ২০১৬ ঝিনাইদহ প্রতিনিধিঃ জাটকা ইলিশ বিক্রি নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্...



Translate »