শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রামের বন্দর নগরীতে ৪০ হাজার ইয়াবাসহ নুরুল হুদা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে তাকে বায়েজিদের রুবি গেইট এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নুরুল হুদা রাউজান উপজেলার ধরের টেক এলাকার বাসিন্দা ফজল করিমের পুত্র ।
আটকের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নগরীর রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে মাদক ব্যবসায়ী নুরুল হুদাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
পরে নুরুল হুদার স্বীকারোক্তিতে তার পাহাড়তলীর ঈদগাঁ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে আরো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি মহসিন।



You must log in to post a comment.