“চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে বহিস্কারের দাবি”
প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সন্ত্রাস গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও স্থানীয় চকবাজার থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে ছাত্রলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণ ও হামলার প্রতিবাদে বিবৃতি দিয়েছন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ প্রতিনিধি সুভাষ মল্লিক সবুজ, মোক্তার হোসেন রাজু, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ প্রতিনিধি আনিসুজ্জামান আবিদ, মিনহাজুল আবেদীন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী সন্ত্রাস গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্যাম্পাসের ভেতর থেকে অতর্কিতভাবে অনবরত গুলি বর্ষণ শুরু করে ছাত্রলীগ নামধারী কিছু চিহ্নিত সন্ত্রাসী।
পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। দীর্ঘদিন যাবত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ক্যাম্পাস দুটোতে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। যার অংশ হিসেবে রবিবার অত্র কলেজ দুটোতে ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে এ ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে।
তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন নগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জীবন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা সৌরভ উদ্দিন বাপ্পা, ইমাম উদ্দিন।
গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন রাজু, জিয়া উদ্দিন আরমান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সুমন শাহরিয়ার।
দলীয় সাংগঠনিক কর্মসূচীতে নিজ দলের শীর্ষ নেতার নির্দেশে ন্যাক্কারজনক ঘটনা খুবই দুঃখজনক। হামলাকারীরা চিহ্নিত অস্ত্রধারী, একাধিক মামলার এজাহার নামীয় আসামী। একাধিকবার তাদের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
হামলাকারীদের প্রধান মাহমুদুল করিম নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করলেও তার পরিবার ধর্মীয় উগ্রপন্থী আদর্শ অবলম্বন করে। জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ দলের কর্মসূচীতে যারা বাধা প্রদান ও সন্ত্রাসী হামলা চালায় তারা কোন আদর্শের তা প্রশ্নবিদ্ধ।
ঘটনার দৃশ্য কলেজ সিসি টিভি ফুটেজে ধারণকৃত বিদায় এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার প্রশ্নই আসেনা। ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে হামলায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিল করতে হবে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দলীয় কর্মকান্ডে বিশৃংখলা অব্যাহত রাখার দায়ে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায়, চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ক্যাম্পাসে লাগাতার ছাত্রধর্মঘট পালন করে দাবি আদায়ে বাধ্য করা হবে। – প্রেস বিজ্ঞপ্তি



You must log in to post a comment.