দ্য হাঙ্গার গেমস সিরিজের চতুর্থ ও শেষ সিক্যুয়েল ‘মকিংজে পার্ট টু’ মুক্তি পাচ্ছে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

jennifer-lawrence1433410917বিনোদন ডেস্ক : হলিউডের রূপালি পর্দার দর্শকদের জন্য সুখবর এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার ছবি দ্য হাঙ্গার গেমস সিরিজের চতুর্থ ও শেষ সিক্যুয়েল মকিংজে পার্ট টু। দম বন্ধ করা এক রিয়েলিটি শো এর কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত চার পর্বের দ্য হাঙ্গারগেমস সিরিজের সর্বশেষ ছবি মকিংজে পার্ট ওয়ান মুক্তি পেয়েছিল গত বছরের ২১ নভেম্বর।

এবারের সিক্যুয়েলটির মধ্যে শেষ হতে চলেছে সুজান কলিন্সের দ্য হাঙ্গার গেমস উপন্যাস অবলম্বনে নির্মিত জনপ্রিয় এই সিরিজটি। পানেম যুদ্ধে ধ্বংসের দ্বারপ্রান্তে একেকটি শহর। এ অবস্থায় ক্যাপিটাল থেকে প্রেসিডেন্ট স্নো’র পতনের ছক আঁকছেন কেইটনিস ও তার বন্ধুরা।

ডিসট্রিক্ট নাইন নামে একটি মিশনে বের হয়ে গুপ্ত হত্যাকারী সেজে স্নোকে হত্যার পরিকল্পনা করে তারা। এমনই দমবন্ধ করা সব দৃশ্য আর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে দ্য হাঙ্গার গেমস সিরিজের শেষ ছবি মকিংজে পার্ট টু এর কাহিনী।

সিরিজের আগের ছবিগুলোর চেয়ে এবারের সিক্যুয়েলটির অ্যাকশন দৃশ্যগুলোতে রয়েছে অনেক বেশি আধুনিকতা। সেই সঙ্গে ছবির কাহিনীও আগের ছবিগুলোর চেয়ে বেশ আলাদা।

সুজান কলিন্সের মকিংজে উপন্যাস অবলম্বনে মকিংজে পার্ট টু ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিটার ক্রেগ ও ড্যানী স্ট্রং। আর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স।

বরাবরের মতো এবারও দ্য হাঙ্গার গেমস সিরিজের শেষ এই সিক্যুয়েলটির বিভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন অস্কার জয়ী জেনিফার লরেন্স, জশ হাচারসন, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন, এলিজাবেথ ব্যাঙ্কসসহ আরও অনেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান কালার ফোর্সের প্রযোজনায় মকিংজে পার্টি টু ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর লায়ন্সগেটের পরিবেশনায় বিশ্বব্যাপী দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.